২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুটের গুদাম পুড়ে ছাই

গাজীপুর সদরের কোনাবাড়ি নতুন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের কোনাবাড়ি নতুন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গুদাম পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। গাজীপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে শর্ট সার্কিট থেকে জাহাঙ্গীর আলমের ঝুটের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের আরো দুটি গুদামে ছড়িয়ে পড়ে। গাজীপুর ও কালিয়াকৈর দমকল বাহিনীর দু’টি ইউনিট এসে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মো. রেজাউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩৯ ঘ.