কক্সবাজার, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর উপজেলায় এক শিশুকে হত্যার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
তবে ওই দুই যুবকের পরিবার তাদের নির্দোষ দাবি করেছে। তাদের দাবি, দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনাপাড়ায় ফরিদুল আলমের ছেলে মোহাম্মদ আরিফ (৩) নিখোঁজ হয়। শুক্রবার দুপুরে তার লাশ পাওয়া যায়।
এই ঘটনায় আটক দুই সহোদর হলেন একই এলাকার ডা. স্বপনের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও আল আমিন (২৪)।
ফরিদুল আলম সাংবাদিকদের বলেন, ডা. স্বপন গংয়ের লোকজন পূর্বশত্র“তার জের ধরে তার ছেলেকে অপহরণ ও খুন করেছে।
এদিকে স্বপন দাবি করেন, গাড়ি চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। পূর্বশত্র“তার জেরে প্রতিপক্ষ তাদের ফাঁসানোর চেষ্টা করছে এবং তার দুই ছেলেকে অহেতুক পুলিশ আটক করেছে।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, শিশুটির পরিবারের সদস্যদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। তারা এই ঘটনায় স্বপন গংকে দায়ী করছেন।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24