কুষ্টিয়া, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউপির দয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবু তাহের (৩০) এবং তার দুই ভাই ওমর আলী (৪০) ও মসলেমকে (৩৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমারখালী থানার ওসি লুৎফর রহমান জানান, গ্রামের হোসেন আলীর ছেলে আবু তাহের নিজ জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ মোহাম্মদ আলীর নেতৃত্বে ১০-১৫ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাহেরের উপর হামলা চালায়।
এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬০৩ ঘ.
bdnews24