২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনদস্যুদের বিরুদ্ধে অভিযানে র‌্যাব

বাগেরহাটের শরণখোলা এলাকার মরাভোলা খালে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 04:18 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

বাগেরহাট, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা এলাকার মরাভোলা খালে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে র‌্যাব। সকালে অভিযান শুরুর পর বেলা ১০টার দিকেও ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে ওই এলাকা থেকে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল হোসেন তালুকদার জানান, দেড়শ র‌্যাব সদস্যের সঙ্গে র‌্যাবের একটি হেলিকপ্টারও এই অভিযানে অংশ নিচ্ছে। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দরবনের বনদস্যু সোহাগ, জিহাদ ও গামা বাহিনীর বিরুদ্ধে তাদের এই অভিযান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/জেকে/১০১০ ঘ.