ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনে রঙের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক মারা গেছেন।
সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকে ৫ নম্বর সড়কের ১৪৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার রাত ১১ টার দিকে পুলিশ ওই ভবনের নিচে থেকে মো. মহসিন (২৫) ও মো. রসুলের (২০) লাশ উদ্ধার করে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেসিক বির্ল্ডাস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ওই নয়তলা ভবনের বাইরের দেওয়ালে রঙের কাজ করাচ্ছিলো।
বিকালে কাজ করার সময় রশি ছিঁড়ে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।
নিহত স্বজনরা কোনো মামলা করেনি। তাদের কাছে কাছে লাশ দিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১০৯ ঘ.
bdnews24