২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দক্ষিণ চরাগ্রাম মহল্ল¬ায় অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে এক শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দক্ষিণ চরাগ্রাম মহল্ল¬ায় অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। নিহত শিশু প্রিয়া কর্মকার (৬) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দক্ষিণ চরাগ্রাম মহল¬ার লব কর্মকারের মেয়ে। সদর থানার উপ-পরিদর্শক নুরুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে লব কর্মকারের বাড়িতে কুপিবাতি থেকে আগুন ছড়িয়ে পড়লে ১৩টি কাঁচা বসতঘর ভস্মীভূত হয়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু প্রিয়া কর্মকার আগুনে পুড়ে মারা যায়। মাহমুদুল জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১টার দিকে ঘনবসতিপূর্ণ ওই এলাকার আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৫৩৮ ঘ.