২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি স্টেশনের অভিযোগ অস্বীকার বিটিআরসির

বিএনপির মহাসমাবেশ সরাসরি স¤প্রচার করতে নিয়ন্ত্রক সংস্থা নিষেধ করেছে- দুটি টিভি স্টেশন এমন দাবি করলেও বিটিআরসি বলেছে, এ ধরনের নির্দেশনা দেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশ সরাসরি স¤প্রচার করতে নিয়ন্ত্রক সংস্থা নিষেধ করেছে- দুটি টিভি স্টেশন এমন দাবি করলেও বিটিআরসি বলেছে, এ ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। বিএনপির সোমবারের মহাসমাবেশ সরাসরি স¤প্রচারের প্রস্তুতি নেয় একাধিক স্টেশন। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘মৌখিক নির্দেশনার’ পর সরাসরি স¤প্রচারের বিষয়ে তাদের মধ্যে ‘অনিশ্চয়তা’ দেখা দেয়। একটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা বিভাগের প্রধান নাম প্রকাশ না করার শর্তে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সরাসরি স¤প্রচারের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিটিআরসি থেকে আমাদের কোনো কোনো কর্মকর্তাকে ফোন করে সরাসরি স¤প্রচার করতে নিষেধ করা হয়েছে।” এ বিষয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “মহাসমাবেশ সরাসরি স¤প্রচার করা হবে কীনা তা বিটিআরসি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে।” তারা আমাদের লাইসেন্স দেয়। তাই যখন তারা এভাবে জিজ্ঞেস করে তখন ধরেই নেওয়া যায়, এটা এক ধরনের শাসানো।” অন্য চ্যানেগুলো সরাসরি স¤প্রচার করলে তারাও স¤প্রচার করবেন বলে জানান তিনি। অবশ্য সরাসরি স¤প্রচার না করতে টিভি চ্যানেলগুলোকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সরাসরি স¤প্রচারের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।” এর আগে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একাধিক টিভি স্টেশনের কর্মকর্তারা জানিয়েছিলেন ওই মহাসমাবেশ সরাসরি স¤প্রচারের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এনআইএইচ/এসএইচএ/এএল/২২১৮ ঘ.