পাবনা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা চলো কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত শহরে নাশকতার অপচেষ্টা করতে পারে সন্দেহে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমীর আলী আজগর (৪৫), বেড়া জামায়াতের রোকন সাত্তার মাওলানা (৫৫), ভুলবাড়িয়া গ্রামের আলহাজ হোসেন (২২), শফিকুল ইসলাস শফি (২৭) এবং সাঁথিয়ার মাজেদ আলী। বাকিদের নাম জানা যায়নি।
গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে আতাইকুলা থানার ওসি রবিউল হাসান সরকার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24