২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৈজ্ঞানিক সম্মেলন শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) এই সম্মেলনের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) এই সম্মেলনের আয়োজন করেছে। বুধবার সকাল ৯টায় হোটেল আগ্রাবাদে সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম। সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় ‘ফুড সেফটি ইন বাংলাদেশ: ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জিং’। নবম বারের মতো আয়োজিত এ সম্মেলন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। অধ্যাপক ড. শামসুল আলম বলেন, নিরাপদ খাদ্য মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য বিজ্ঞানী, অর্থনীতিবিদ, কৃষিবিদ, রাজনীতিবিদ এবং সমাজকর্মীদের সমন্বিত প্রচেষ্টা থাকা প্রয়োজন। সম্মেলনে হংকং, ডেনমার্ক, ভারত ও পাকিস্তানের প্রায় ১৫ জন গবেষক, বৈজ্ঞানিক ও পরিবেশবিদ অংশ নিচ্ছেন। সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. এ.এস. মাহফুজুল বারির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহিবুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খান। অন্যান্যের মধ্যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) বাংলাদেশ সভাপতি ড. ডোমেনিক ফারন্যান্ড বার্জিয়ন, সিভাসুর প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. নীতীশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৫৫ ঘ.