২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণের দায়ে মেঘনা গ্র“পকে জরিমানা

কারখানার অশোধিত তরল বর্জ্য ফেলে মেঘনা নদীর পানি দূষণের দায়ে মেঘনা গ্র“প অব ইন্ডাস্ট্রিজকে ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানার অশোধিত তরল বর্জ্য ফেলে মেঘনা নদীর পানি দূষণের দায়ে মেঘনা গ্র“প অব ইন্ডাস্ট্রিজকে ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মেঘনা শিল্প পার্কে গত ১ মার্চ রাতে অভিযান চালিয়ে বর্জ্য পরিশোধনাগার বন্ধ পাওয়া যায়। এ ছাড়া মেঘনা গ্র“পের ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড (বর্তমান তানভীর অয়েল মিলস) থেকে দূষিত তরল বর্জ্য ড্রেন দিয়ে নদীতে নির্গত হতে দেখা যায়। এ ঘটনায় মঙ্গলবার মেঘনা গ্র“পের মহাব্যবস্থাপক মো. আব্দুল করিম শুনানিতে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী দূষণের দায়ে ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন এই প্রতিষ্ঠানকে। এ ছাড়া ভবিষ্যতে এ জাতীয় ঘটনা ঘটলে কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৮৫০ ঘ.