২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ও বাগেরহাটে দুই লাশ উদ্ধার

হবিগঞ্জ ও বাগেরহাটে মঙ্গলবার দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

হবিগঞ্জ/বাগেরহাট, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও বাগেরহাটে মঙ্গলবার দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলা অজ্ঞাত পরিচয় এক নারী (৩৫) এবং বাগেরহাটের রামপালে অজ্ঞাত পরিচয় যুবকের (২৭) লাশ উদ্ধার করা হয়। হবিগঞ্জ প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১২টার দিকে এরমধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাধবপুর থানার ওসি অমূল্য কুমার ধর বলেন, নিহতের কপালে আঘাতের চিহ্ন ও গলায় কিছু দিয়ে পেঁচানোর চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, সকালে রামপাল-মংলা সড়কে বাগেরহাটের সোনাতুনিয়া এলাকায় রাস্তার পাশে যুবকের লাশ পাওয়া যায়। বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আজিজুল হক বলেন, নিহতের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। সোমবার রাতের কোনো এক সময় দ্রুতগামী যানের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৪ ঘ.