খাগড়াছড়ি, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি কালেঞ্জয় চাকমাকে (৫০) অপহরণ করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকালে মাটিরাঙ্গার ব্যাঙমারা থেকে তাকে অপহরণ করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।
জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি আসার পথে কালেঞ্জয় চাকমাকে অপহরণ করা হয়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা শুনেছেন, ৫/৭ জন সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24