২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে স্কুলছাত্রীকে জবাই

ঢাকার কেরানীগঞ্জে জবাই করে এক স্কুলছাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে জবাই করে এক স্কুলছাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের মুনব্যাপারীর ঢালে এ ঘটনা ঘটে। লামিয়া আক্তার (১৪) নামে ওই স্কুলছাত্রী কেরানীগঞ্জ গালর্স স্কুল অ্যান্ড কলেজের অস্টম শ্রেণীতে পড়তো। কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুনব্যাপারীর ঢালের হাজি মোবারকের বাড়িতে নানি ও মামা সজিবের সঙ্গে থাকতেন লামিয়া। লামিয়ার বাবা-মা থাকেন জুরাইনে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরো জানান, সকালে লামিয়াকে বাসায় রেখে তার নানি শহরে যান। এ সময় মামা সজিবও বাসায় ছিলেন না। পরে মামা বাসায় এসে লামিয়ার জবাই করা লাশ দেখে পুলিশকে খবর দেন। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৯৫৬ ঘ.