২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৩ ছিনতাইকারী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্যাংকের ভিতর থেকে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঝিনাইদহ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্যাংকের ভিতর থেকে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার দুপুর ১টার দিকে ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আটকরা হলেন বাগেরহাটের মংলা বন্দরের দুলাল শেখ (৪৫), খুলনার খালিশপুর গোয়ালখালী গ্রামের নজির হোসেন (৪২) এবং রূপসার বাবু মল্লিক (৩৫)। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক গ্রাহক ব্যাংকে গিয়ে তিন লাখ ৭০ হাজার টাকাভর্তি ব্যাগ পাশে রেখে একটি টিটি করার একটি ফরম পূরণ করছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাগটি নিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। “এ সময় ওই গ্রাহক চিৎকার করলে ব্যাংকের প্রহরী ফটক বন্ধ করে দেন। এরপর উপস্থিত লোকজন ব্যাগসহ তিন ছিনতাইকারীকে আটক করে।” পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৪ ঘ.