২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পিতা-পুত্র নিহত

বগুড়া সদরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী পিতা-পুত্র নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

বগুড়া, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী পিতা-পুত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন আতোয়ার রহমান (৪৫) ও তার ছেলে নাজমুল (১২)। বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাস্থান থেকে বগুড়া শহরের দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পিছন থেকে একটি টেম্পু ধাক্কা দিলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রংপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে একজন এবং বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে অপরজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.