২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সদর উপজেলা থেকে ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 05:06 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

নড়াইল, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলা থেকে ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোবরা বাজার থেকে গ্রেপ্তার পিযুষ সাহা (৩৭) ওই গ্রামের ধ্র“ব সাহার ছেলে। নড়াইল সদর থানার ওসি (তদন্ত) আসলাম বাহার বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিযুষ সাহা ১৯৯১ সালে ভারত থেকে অবৈধ মাল নিয়ে আসার সময় পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় পুলিশ নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করে। এরপর পিযুষ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওসি আরো জানান, এরইমধ্যে আদালতে পিযুষ সাহার ১৪ বছর কারাদণ্ড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ ঘ.