২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে বিষ’

নারায়ণগঞ্জ সদরের কুঁড়েরপাড় গ্রামে শুক্রবার রাতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে বিষ ঢেলে দিয়েছ দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের কুঁড়েরপাড় গ্রামে শুক্রবার রাতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে বিষ ঢেলে দিয়েছ দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় মেয়েটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাসী রাসেল, দীন ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আরেকজনের নাম জানা যায়নি। এলাকাবাসীর বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টায় প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে রাসেল, দীন ইসলাম এবং তাদের আরেকজন সহযোগী কুঁড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এই ছাত্রীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটির বাধায় ধর্ষণে ব্যর্থ হয়ে তার মুখে বিষ ঢেলে দিয়ে চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৯ ঘ.