২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী পৌর শহরে ১৪৪ ধারা

একই স্থানে বিএনপির দু’গ্র“প কর্মসূচি দেওয়ায় ঝালকাঠী পৌর শহরে ১৪৪ ধারা জারি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঝালকাঠী, মার্চ ০৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে বিএনপির দু’গ্র“প কর্মসূচি দেওয়ায় ঝালকাঠী পৌর শহরে ১৪৪ ধারা জারি হয়েছে। পৌরসভা মোড় থেকে সাধরা এবং ফায়ার সার্ভিস থেকে প্রেসক্লাব পর্যন্ত শনিবার বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ঝালকাঠী সদর থানার ওসি মো. আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিস মোড়ে বিকাল তিনটায় বিএনপির একটি অংশ নতুন অফিস উদ্বোধন উপলক্ষে কর্মী সমাবেশ ডাকে। একই স্থানে দলটির অপর অংশ ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, সংঘর্ষের আশংকায় এবং শহরবাসীর জানমাল রক্ষার্থে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.