চাঁদপুর, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ের মধ্যে জাল ফেলার কারণে চাঁদপুরে মেঘনা নদী থেকে চার লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত এসব জাল আটক করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি বলে জানান কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো. জহুরুল হক।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল মাসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ মেঘনা নদীর কিলোমিটার এলাকয় মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ রয়েছে।
জহুরুল হক আরো জানান, আটক জালের মূল্য প্রায় ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার। এগুলো পোড়ানো হবে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24