চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ৩০টি ছোট-বড় দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার গভীর রাত পৌনে ২টার দিকে বৃষ্টি ও ঝড়ো বাতাসে সমুদ্র সৈকত এলাকায় গড়ে ওঠা এসব অস্থায়ী দোকানের টিনের চাল উড়ে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের ফোরকাস্টিং অফিসার মেঘনাদ তঞ্চঙ্গ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত পৌনে ২টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত ও এর আশপাশের এলাকায় ঘণ্টায় ৭০ কিলোমিটার (৩৮ নটিক্যাল মাইল) বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।
পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ো বাতাসে সৈকত এলাকায় ৩০টির মতো দোকান ও বেশকিছু গাছ উপড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ১৩ দশমিক ৪ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শনিবারও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং নগরীর কোথাও কোথাও হালকা থেকে ভারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার রাত ও শনিবার ভোরে বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের খাদ্যশস্যবাহী জাহাজ থেকে পণ্য ওঠানামা কিছুটা বিঘিœত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৪৯ ঘ.
bdnews24