২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে পার্বত্য লোকজ মেলা

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা ও সাংস্কৃতিক উপস্থাপনায় কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি পার্বত্য লোকজ মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

কক্সবাজার, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা ও সাংস্কৃতিক উপস্থাপনায় কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি পার্বত্য লোকজ মেলা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। শুক্রবার বিকাল ৪টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বিকাল থেকে রাত পর্যন্ত সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে চলা এই মেলায় সারাদিন ছিল দেশের ১৯টি নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপস্থাপনা। অপু মাহফুজ ও ফারজান ব্রাউনিয়ার উপস্থাপনায় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যানেল-আই সেরা কণ্ঠ, দেশের জনপ্রিয় সংগীত তারকারা সংগীত পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, পর্যটন বিকাশে আদিবাসী মেলা বিশেষ ভূমিকা রাখতে পারে। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এই সরকারই উপহার দিয়েছে পর্যটন আইন ২০১০, পর্যটন নীতিমালা ২০১০। কক্সবাজারের উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী। এছাড়া স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক (বার্তা) শাইখ সিরাজ। কিউট-চ্যানেল আই পার্বত্য লোকজ মেলা প্রকল্পের পরিচালক আবদুর রহমান বলেন, বিকাল ৪টার পর থেকেই সমুদ্র পাড়ে আদিবাসী মেলা শুরু হয়। ১৯টি নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীল প্রতিনিধিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য মেলা মঞ্চে তুলে ধরেন। আর চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে সারা দুনিয়ায় তা ছড়িয়ে যায়। তিনি জানান, মেলায় ৩৫টি স্টল ছিল। ওসব স্টলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি ও সৌর্যবীর্যের প্রকাশ ঘটনায় এমন পণ্য উপস্থাপন করা হয়েছে। এর আগে চ্যানেল আই তিনবার এ মেলা আয়োজন কিেরেছল ‘আদিবাসী মেলা’ নামে। এবার নাম দেওয়া হয়েছে ‘পার্বত্য লোকজ মেলা’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.