২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সিমেন্ট ক্রসিংয়ে মাইক্রোবাস উল্টে আহত এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সিমেন্ট ক্রসিংয়ে মাইক্রোবাস উল্টে আহত এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে মারা যান মিনহাজ উদ্দিন তানভীর (২১)। এ নিয়ে ওই দুর্ঘটনায় দুজন নিহত হল। তানভীর নগরীর আসকার দীঘির পাড় এলাকার সৈয়দ মো. মুছার ছেলে। তিনি হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা সৈকতে যাওয়ার পথে সিমেন্ট ক্রসিং মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শমিত বড়–য়া মারা যান। ওই দুর্ঘটনায় আহত হন তানভীরসহ পাঁচ শিক্ষার্থী। হতাহতরা সবাই বন্ধু। তানভীরের চাচাত ভাই আবু সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পরপর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পরে তানভীরসহ দু’জনকে মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/২০০২ ঘ.