২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেককে প্রধান করে গঠিত কমিটিকে আগামী রোববারের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এদিকে বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাত ৮টা থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের কয়েকটি ফ্লাইটের সূচি করা হয়েছে পরিবর্তন। রেজাউল করিম বলেন, “রাত দশটা থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা যাচ্ছে।” আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানন, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের যথাসাধ্য চেষ্টায় বিকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। “বিকাল ৪টা থেকে সোয়া ৪টার মধ্যে বিমানবন্দরের টার্মিনাল ভবনের দোতলায় লিফটের পাশে বৈদ্যুতিক সুইচ বোর্ডে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২২৩৮ ঘ.