নওগাঁ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ শহরে ট্রাকচাপায় জনতা ব্যংকের এক শাখা ব্যবস্থাপক বাসচাপায় নিহত হয়েছেন।
শামসুল আলম (৪৫) নামে ওই ব্যক্তি হাঁপানিয়া শাখার ব্যবস্থাপক ছিলেন। মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তার বাড়ি। শহরের চকএনায়েত মহল্লায় পরিবার নিয়ে বসবাস করতেন শামসুল।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, সকাল ১০টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস পিছন দিক থেকে চাপা দিলে শামসুল ঘটনাস্থলেই মারা যান।
লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯২৩ ঘ.
bdnews24