২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীবাড়ি উপজেলায় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

মুন্সীগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীবাড়ি উপজেলায় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধামারন জামে মসজিদের ইমাম আবরারুল হককে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগুলী গ্রামের হানিফ উদ্দিনের ছেলে। শিশুটি স্থানীয় ধামারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। টঙ্গীবাড়ি থানার ওসি শহিদুল ইসলাম বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মসজিদে আরবি পড়তে গেলে আবরারুল ওই শিশুটিকে মসজিদের পাশে তার থাকার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুনতে পেয়ে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় এক হাসপতালে ভর্তি করা হয়। এ সময় ধর্ষক ইমাম আবরারুলকে জুতাপেটা করে এলাকাবাসী পুলিশে সোর্পদ করে বলেও জানান তিনি। এই ঘটনায় শিশুটির নানা আব্দুল গনি ঢালী টঙ্গীবাড়ি থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯২০ ঘ.