২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে গণপিটুনিতে দুজন নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 03:44 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার প্রথম প্রহরে কাঁথারিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, গভীর রাতে ২০/৩০ জন ডাকাত গ্রামের আনসারুল হক চৌধুরীর বাড়িতে হানা দেয়। ডাকাতির খবর ওই বাড়ির এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অন্য বাড়িতে দিলে স্থানীয়রা জড়ো হয়ে দুই ডাকাতকে ধরে ফেলে। বাঁশখালী থানার ওসি শাহজাহান খান বলেন, গ্রামবাসীর মারধরে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/০৯৪২ ঘ.