২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতে সিপিএমের বনধ্-এর কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে মঙ্গলবার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

বেনাপোল, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতে সিপিএমের বনধ্-এর কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে মঙ্গলবার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চট্টপাধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিমবঙ্গ সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর ১২ ঘণ্টার বনধ্-এর কারণে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক কামরুজ্জামান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তা সংখ্যায় খুবই কম। এদিকে, আমদানি-রপ্তানি বন্ধের কারণে দু’দেশের বন্দর এলাকায় প্রায় এক হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৩৫ ঘ.