২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শিশুকে ধর্ষণ

সাভারের আশুলিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

সাভার, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে বাইপাইল এলাকায় ওই শিশু ধর্ষণের শিকার হয়। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম সাংবাদিকদের জানান, রোববার রাত ৯টার দিকে বাইপাইল এলাকার মতিন হাজির ভাড়াটিয়ার ছয় বছর বয়সী শিশুকে তুলে নিয়ে ধর্ষণ করে চান্দু মিয়া। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে চান্দুকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি বদরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রকিনিধি/সিএস/এএল/১৮১৩ ঘ.