২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারীসহ চার সিএনজি অটোরিশা যাত্রী নিহত হয়েছেন। আহত হন দু’জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারীসহ চার সিএনজি অটোরিশা যাত্রী নিহত হয়েছেন। আহত হন দু’জন। শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে ফতেপুর ইউনিয়নের আলাওল দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাটহাজারীর পশ্চিম মেখলের দিদারুল আলম (৫০), পূর্ব মেখলের মো. জমির (৩০), একই এলাকার বেবি আক্তার (৩০) ও আলমগীর। আলমগীরের পরিচয় জানা যায়নি। হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের একজন হলেন মো. বাবু। তার অবস্থা আশঙ্কাজনক। আরেকজনের নাম ও পরিচয় জানা যায়নি। হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী সিএনজি চালিত অটোরিকশা এবং হাটহাজারীমুখী ট্রাকের এই সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নারীও রয়েছেন। হতাহত সবাই অটোরিকশার যাত্রী। তবে নিহতদের মধ্যে অটোরিকশা চালক রয়েছেন কি না তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০০০ ঘ.