মেহেরপুর, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের মুজিবনগর থেকে অস্ত্র, গুলি ও হাতবোমাসহ এক ‘চরমপন্থী’কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রশিকপুর গ্রামের বালিরমাঠ এলাকা থেকে মুহিতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একটা শাটার গান, দু’টি হাতবোমা ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মুজিবনগর থানার ওসি জিয়াউল আলম জানান, মুহিতুল ‘চরমপন্থী’ সংগঠন লালপতাকা’র সঙ্গে জড়িত।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, হত্যা, বোমাবাজিসহ অন্তত ১২টি মামলা রয়েছে বলে ওসি জানান।
তবে র্যাব জানিয়েছে, মুহিতুল ইসলাম চরমপন্থী সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক নেতা।
মেহেরপুর র্যাব-৬ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাজ্জাদ রায়হান বলেন, মুহিতুল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- তিনি গত ১৯ ফেব্রুয়ারি মুজিবনগর উপজেলা আওয়ামী লীগকর্মী জব্বারুল ইসলামকে খুন করেছেন। ওই কাজে তার সঙ্গে আরো ছয়জন ছিল বলেও জানান।
এলাকার প্রতিপক্ষ গ্র“পকে ফাঁসাতে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মুহিতুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২২ ঘ.
bdnews24