২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূ ‘হত্যা’

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 05:50 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

সিরাজগঞ্জ, ফেব্রয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার বিকালে রতনকান্দি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ফিরোজা খাতুনের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফিরোজা উপজেলার ডায়া গ্রামের ফটিক হুজুরের মেয়ে। ফিরোজার স্বজনের বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাছেদ বলেন, পাঁচ বছর আগে বাবলু মিয়ার সঙ্গে ফিরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা প্রায়ই ফিরোজাকে নির্যাতন করত। “তারা অভিযোগ করেন, গত রাতে তাকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য মৃতদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রাখে” বলেন এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সালাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.