২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ পরীক্ষা: ভুয়া পরীক্ষার্থী দণ্ডিত

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যের বদলে অংশ নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের জেল জরিমানা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যের বদলে অংশ নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের জেল জরিমানা হয়েছে। গোপালগঞ্জ সদরে শুক্রবার এ সাজা দেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি। দণ্ডিত আসাদুজ্জামানের (২২) বাড়ি মুকসুদপুর উপজেলার পাড়ইহাটি গ্রামে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, মুকসুদপুরের লখন্ডা গ্রামের মাহফুজুর রহমানের পরিবর্তে পাড়ইহাটি গ্রামের আসাদুজ্জামান সদরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় বসেন। কেন্দ্রে কর্তব্যরত এক শিক্ষকের হাতে তিনি ধরা পড়েন। ওসি বলেন, এরপর ভ্রম্যমাণ আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরো তিনমাস কারাভোগ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.