২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ হিযবুতকর্মী আটক

চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকা থেকে জিহাদি বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর কর্মী দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকা থেকে জিহাদি বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর কর্মী দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে ঝাউতলার একটি বাসা থেকে জিয়াউল আরিফ (২৭) ও মিরাজুল হক জনিকে (২৫) গ্রেপ্তার করা হয়। তারা নগরীর খুলশী থানার ঝাউতলার ৮৮১ বি, টিপিপি প্রেস কলোনির সিরাজুল হকের ছেলে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি নরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাউতলা রেলওয়ে কলোনীর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাসাটি গ্রেপ্তারকৃতদের বোনের। তিনি জানান, বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা জিয়া রেসরকারি প্রতিষ্ঠান ফোরএইচ গ্র“পের স্টোরকিপার। তার ছোট ভাই জনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের কাছ থেকে সংগঠনের ২৮টি জিহাদি বই, ৪৬টি লিফলেট উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এসইউ/১৩২৮ ঘ.