২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের হোটেলে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজারে বেড়াতে যাওয়া ঢাকার এক ব্যবসায়ী হোটেলে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

কক্সবাজার, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বেড়াতে যাওয়া ঢাকার এক ব্যবসায়ী হোটেলে মারা গেছেন। মঙ্গলবার সকালে শহরের হোটেল মেরিন প্লাজায় ব্যবসায়ী সাজ্জাদ হোসেন নিতু (৪০) মারা যান। তার বাসা ঢাকার তেজগাঁওয়ের ১২৩ পূর্ব রাজাবাজার এলাকায়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পুলিশের ধারণা। হোটেল মেরিন প্লাজার কর্মকর্তা মোহাম্মদ রবিন জানান, সাজ্জাদ হোসেন এবং তার চাচাত ভাই মাহবুব জামিল পার্থ সোমবার রাতে তাদের হোটেলের ৫০৩ নম্বর কক্ষে উঠেন। “ভোর সাড়ে ৫টার দিকে মাহবুব এসে সাজ্জাদের অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসককে খবর দেওয়ার কথা বলেন। একজন চিকিৎসককে খবরও দেওয়া হয়। তিনি আসার আগেই মাহবুব এসে জানান, সাজ্জাদ মারা গেছেন,” বলেন রবিন। কক্সবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার দে জানান, সাজ্জাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। মাহবুব পুলিশকে বলেন, সাজ্জাদ ভোরের দিকে শরীর খারাপ লাগার কথা তাকে জানান। চিকিৎসকের ব্যবস্থা করতে করতেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬৫৬ ঘ.