২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গণপিটুনিতে ‘চরমপন্থী’ নিহত

পাবনার আতাইকুলা উপজেলায় গণপিটুনীতে এক চরমপন্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

পাবনা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা উপজেলায় গণপিটুনীতে এক চরমপন্থীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার ভূলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আনোয়ার হোসেন উপজেলার গোহাইল বাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে। আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার ১০-১২ জনের একদল সদস্য ওই গ্রামের ফকর উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হানা দেয়। “এ সময় বাড়ির লোকদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। অন্যরা পালিয়ে গেলেও আনোয়ার হোসেনকে আটক করে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” আনোয়ার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান এসআই নাজমুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫০ ঘ.