২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের দ্বিতীয় পর্বের কেমো শুরু

ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমদের দ্বিতীয় পর্বের কেমেথেরাপি শুরু হয়েছে। এ পর্বে তাকে অন্তত চারটি কেমো নিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 05:35 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

নিউ ইয়র্ক, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমদের দ্বিতীয় পর্বের কেমেথেরাপি শুরু হয়েছে। এ পর্বে তাকে অন্তত চারটি কেমো নিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেমো নেওয়ার জন্য ১৭ ফেব্র“য়ারি হাসপাতালে ভর্তি হন হুমায়ূন। বিভিন্ন প্রক্রিয়া শেষে থেরাপি শুরু হয় শনিবার। প্রতিটি কেমোর জন্য ৪৮ ঘণ্টা সময় লাগে। সেই হিসাবে সোমবার বিকেলে (বাংলাদেশ সময় মঙ্গলবার প্রথম প্রহরে) প্রথম কোনো শেষ হওয়ার কথা। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন হুমায়ূনকে এর আগে ৮টি কেমো দেওয়ার পর গত ৬ ফেব্র“য়ারি সিটি স্ক্যান করা হয়। এর প্রতিবেদনের ভিত্তিতেই চিকিৎসকরা বুধবার নতুন করে কেমো দেওয়ার সিদ্ধান্ত নেন। শাওন জানান, প্রথম কেমোর ১৫ দিন পর আরেকটি কেমো দেওয়া হবে হুমায়ূনকে। চারটি কেমো শেষে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন। কুইন্সে একটি বাসা ভাড়া করে আপাতত সেখানেই থাকছেন তারা। একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত হুমায়ূন চিকিৎসার ফাঁকেফাঁকেই লেখা চালিয়ে যাচ্ছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স¤প্রতি লেখকের জন্যে কাগজ ও কলম পাঠিয়েছেন। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের মধ্যেই কিছুদিন আগে ৬৩ বছর বয়সী এই লেখককে সরকার জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২৫ ঘ.