২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ক্যাডারে ৮৬২ জনের পদোন্নতি

বিসিএস শিক্ষা ক্যাডারের ৮৬২ জন প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস শিক্ষা ক্যাডারের ৮৬২ জন প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অর্থনীতির ৮৫ জন, ইংরেজির ৫১ জন, ইতিহাসের ৩৫ জন, উদ্ভিদবিদ্যার ৪২ জন, কৃষিবিজ্ঞানের দুইজন, গার্হস্থ্য অর্থনীতির পাঁচ জন, গণিতের ৫৮ জন, দর্শনের ১৭ জন, পদার্থবিদ্যার ৩৯ জন, পরিসংখ্যানের পাঁচ জন, প্রাণিবিদ্যার ১৭ জন, বাংলার ১৩৬ জন, ব্যবস্থাপনার ৩৮ জন, ভূগোলের আট জন, মার্কেটিংয়ের তিন জন, মৃত্তিকাবিজ্ঞানের সাত জন, মনোবিজ্ঞানের তিন জন, রসায়নের ৩৯ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৭২ জন, সমাজকল্যাণের ১৪ জন, সমাজ বিজ্ঞানের ১৫ জন, সংস্কৃতের একজন, আরবির দুই জন, আরবি ও ইসলামী শিক্ষার ৩৩ জন, ইসলামী শিক্ষার চার জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১৬ জন এবং হিসাব বিজ্ঞানের ৩৯ জন প্রভাষককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই আদেশে বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ কলেজে ভূগোল বিষয়ের দুই জন, ইংরেজির এক জন, গণিতের তিন জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের একস জন, প্রফেশনাল ইথিকসের দুই জন, গ্রন্থাগার বিজ্ঞানের দুই জন, রাষ্ট্রবিজ্ঞানের ছয় জন, শিক্ষার তিন জন, বাংলার ছয় জন এবং বিজ্ঞানের পাঁচ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া পৃথক দুই আদেশে আপীল বিভাগে দায়ের করা সিভিল পিটিশন লিভ টু আপিল মামলার রায়ের প্রেক্ষিতে বিভিন্ন বিভাগের ৬৪ জন প্রভাষককে ২০১০ সালের ৫ ডিসেম্বর থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া পৃথক আদেশে ঢাকা সরকারী সংগীত কলেজের সহকারী অধ্যাপক (লোক সংগীত) জহির আলীমকে ৭ম গ্রেডে সিলেকশন প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/২০৫৯ ঘ. # সহকারী অধ্যাপক হলেন যারা