২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীর ঘটনায় এসপির পদত্যাগ দাবি

চট্টগ্রামের হাটহাজারীতে ধর্মীয় স্থাপনা ভাংচুরের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পদত্যাগসহ সাত দফা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে ধর্মীয় স্থাপনা ভাংচুরের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পদত্যাগসহ সাত দফা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান। আগামী ২৯ ফেব্র“য়ারির মধ্যে এটিসহ চারটি দাবি পূরণ না হলে আগামী ১ মার্চ হাটহাজারীর সব ধর্মীয় স্থাপনায় কালো পতাকা উত্তোলন করা হবে বলেও বলেন তিনি। এছাড়া পর্যায়ক্রমে সারাদেশে কালোপাতাকা উত্তোলন এবং ২৬ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ‘স¤প্রীতি সমাবেশ’ করার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সময় বেঁধে দেওয়া চার দাবির বাকিগুলো হলো- দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা, ঘটনায় ব্যবহƒত গান পাউডারের উৎস চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্ত স্থাপনার ভৌত কাঠামো ও পরিবেশ পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। এছাড়া গত ৯ ফেব্রুয়ারির ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া, ২০০১ সালের নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে সরকার গঠিত কমিশনের দেওয়া প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন এবং সব রাজনৈতিক দলসহ সরকারে সংখ্যালঘু সেল গঠন। সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত বলেন, “গত চার দশকে হাটহাজারীবাসী এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। পুলিশের নাকের ডগায় সহিংস ঘটনা ঘটায় এলাকাবাসী ভীত হয়ে পড়েছেন।” “তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে কি না- তা নিয়ে শঙ্কিত।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য রাজনৈতিক-সামাজিক অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা চলছে তারই অংশ হিসেবে হাটহাজারীতে মন্দিরে ভাংচুর ও সড়ক অবরোধ ও লুটপাটের ঘটনা ঘটেছে।” গত ৯ ফেব্র“য়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীর হাট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকনাথ সেবাশ্রম ভাংচুরের ঘটনা ঘটে। দুষ্কৃতকারী কর্তৃক স্থানীয় মসজিদের দেয়াল ভাংচুরের অভিযোগ এনে পরদিন চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ এবং নন্দীর হাট ও হাটহাজারী সদরে বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংখ্যালঘুদের বেশকয়েকটি বাড়িতে অগ্নি সংযোগ করা হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শনিবার ঘটনাস্থল পরিদর্শনের পর রোববারের সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত বলেন, “দুই দিনের সহিংসতায় ১৪টি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।” “সাতটি বাড়ি, ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ছয়টি গাড়ি ভাংচুর করা হয়। এতে প্রায় সাত কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।” সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, অধ্যাপক রণজিৎ কুমার দে, ইন্দু নন্দন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৩ ঘ.