২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঠির আঘাতে নবজাতকের মৃত্যু

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার সময় কোলে থাকা এক নবজাতকের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

গাইবান্ধা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার সময় কোলে থাকা এক নবজাতকের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন। রোববার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত শ্রাবণী (এক মাস ৯ দিন) ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। আহত দুলালী বেগম (২৭), আব্দুল আজিজ (৭৫) ও রায়হান মিয়াকে (৯) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রতনপুর গ্রামের আব্দুল মতিন, তার ভাই টুকু মিয়া এবং পাশের বনগ্রামের মিজানুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকাল ৯টার দিকে মিজানুর রহমান ও তার লোকজন আব্দুল মতিন ও টুকু মিয়ার বাড়িতে হামলা করে ভাংচুর চালায়। এক পর্যায়ে হামলাকারীদের লাঠির আঘাতে আব্দুল মতিনের চাচাতো ভাইয়ের স্ত্রী দুলালী বেগমের কোলে থাকা শ্রাবণীর মৃত্যু হয়। লাশ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.