২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ১০ পাটগুদামে অগ্নিকাণ্ড

মাদারীপুরের চরমুগরিয়া বন্দরে আগুনে ১০টি পাটের গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

মাদারীপুর, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের চরমুগরিয়া বন্দরে আগুনে ১০টি পাটের গুদাম পুড়ে গেছে। রোববার বেলা ১২টার দিকে পাশাপাশি ১০টি পাটের গুদামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুই হাজার মণ পাট পুড়ে যায়। মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, খবর পেয়ে দমকল ইউনিটের পাশাপাশি পুলিশ সদস্যদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। ঘটনাস্থলে উপস্থিত রাস্তি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস শিকদার জানান, বাবুল বেপারী, সুনীল সাহা, দেলোয়ার মোল্লা, তৈয়ার মোল্লা, মন্নান ফরাজী, ইদ্রিজ মোল্লাসহ ১০ ব্যবসায়ীর পাটের গুদাম পুড়ে গেছে। বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হবে বলে জানান ওসি মনিরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৪৪ ঘ.