টাঙ্গাইল, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ছয় জন নিহত হয়েছে।
শুভুল্ল¬ায় রোববার প্রথম প্রহরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। দুর্ঘটনায় আহত ৩০ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মো. সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত মহানগর পরিবহনের বাসটি ঢাকা থেকে পাবনা যাচ্ছিল।
পুলিশ কর্মকর্তা সানোয়ার বলেন, শুভুল্ল¬া প্রাথমিক বিদ্যালয়ের কাছে স্পিডব্রেকার অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো এক জন।
নিহতরা হলেন- চালক সিরাজগঞ্জের উল্ল¬াপাড়া উপজেলার রানীনগর গ্রামের জহিরুল ইসলাম (৪৫), শাহজাদপুর উপজেলার উল্টাভার গ্রামের সাইফুল মোল্ল¬া (২৫), পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের রোকসানা বেগম (৫০), আতাইকুলা থানার সংগ্রামপুর গ্রামের জামাল মন্ডল (৩০) এবং সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের আবদুল হামিদ সর্দার ( ৪৫)।
নিহত অন্য জন পুরুষ, তার পরিচয় জানা যায়নি। লাশগুলো ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯১০ ঘ.
bdnews24