২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুইদিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

সুনামগঞ্জ, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুইদিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু হয়েছে। ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি’ প্রতিপাদ্য নিয়ে শনিবার সন্ধ্যায় করিমের জন্মভিটা দিরাইয়ের উজানধল গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউর আলম। শাহ আব্দুল করিমের লেখা ‘আমি বাংলা মায়ের ছেলে’ গান দিয়ে স্থানীয় বাউল শিল্পীরা প্রথম দিনের অনুষ্ঠান শুরু করেন। লোক উৎসব কমিটির চেয়ারম্যান শাহ নুর জালালের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্্রাপ্ত) মো. কামরুল আলম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ প্রমুখ। শুরু থেকে সপ্তমবারের মতো হলেও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুর পর এটি তৃতীয় লোক উৎসব। বেসরকারি মুঠোফোন অপারেটর বাংলালিংক এ আয়োজনের পৃষ্ঠপোষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০৫ ঘ.