২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বইয়ের অভাব উচ্চশিক্ষায় বাংলা প্রসারে বাধা’

প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক বই প্রকাশ না হওয়ায় উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষার ব্যবহার প্রসারে বাধা বলে মত দিয়েছেন ড. আকবর আলী খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক বই প্রকাশ না হওয়ায় উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষার ব্যবহার প্রসারে বাধা বলে মত দিয়েছেন ড. আকবর আলী খান। এক অনুষ্ঠানে শনিবার তিনি বলেন, “উচ্চ শিক্ষার বাহন হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করার জন্য এক দশমাংশ বইও প্রকাশ করা হয়নি।” বাংলা ভাষাকে ‘জন্মলগ্ন থেকেই একটি সংগ্রামী ও নির্যাতিত ভাষা’ হিসেবে অভিহিত করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা। তিনি বলেন, “কোনো ধর্মের নেতারাই এই ভাষাটিকে ভালভাবে নেননি। মাহাভারত রামায়ণের বাংলা অনুবাদ হয়েছে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায়। সংস্কৃত পণ্ডিতেরা এটা চাননি। আবার মুসলমান মৌলভী হুজুরেরা উর্দু চেয়েছেন, কিন্তু বাংলা চাননি।” বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে সাগুফতা গ্র“প ও সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত চতুর্থ জাতীয় মাতৃভাষা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, “সরকার প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছে এবারের একুশে ফেব্র“য়ারিতে শহীদ মিনারে যে সব ক্ষুদ্র জাতিসত্বার লোকজন শ্রদ্ধা জানাতে আসবে স¤প্রচার কেন্দ্র থেকে সেইসব জাতিসত্ত্বার নিজ নিজ ভাষায় ধারা বর্ণনা করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২৩৫২ ঘ.