বরিশাল, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
মহামায়ার পোল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আটক জাকির হোসেন মৃধা (৩৮) নগরীর স্ব-রোডের চান্দে আলী মৃধার ছেলে।
নগরীর বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, জাকির র্যাব পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে অর্থ আদায় ও মোবাইল ফোন সেট ছিনতাই করে আসছিল।
তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের পর মামলা করা হবে বলে জানান তিনি।
এলাকাবাসী মো. একরামুল কবির জানান, জাকির সন্ধ্যার পর পোল এলাকায় নিজেকে র্যাবের গোয়েন্দা সদস্য পরিচয়ে লোকজনকে তল্লাশি করে। নানা ভয়ভীতি এমনকি ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়ে অর্থ আদায় করত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০০ ঘ.
bdnews24