২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জাল টাকাসহ দুই যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 05:23 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ থানার নাগারজোন গ্রামের কোরবান আলীর ছেলে মোহদুল ইসলাম (২০) ও সোলায়মান মিয়ার ছেলে হযরত আলী (২৪)। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জীবন কুমার সূত্রধার জানান, রাত ৯টার দিকে মোহদুল ও হযরত আলী খাড়াজোড়ার আব্দুল সাত্তারের দোকানে যায়। মোহদুল ওই দোকানে এক হাজার টাকার একটি নোট দিলে দোকানি তা জাল নোট বলে শনাক্ত করেন। পরে এলাকাবাসি তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সোলায়মান মিয়ার কাছ থেকে আরো একটি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে বলেও জানান তিনি। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১২৪ ঘ.