ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপের রাজনৈতিক সংকট উত্তরণে সহায়তা দিতে শুক্রবার মালদ্বীপ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতি উত্তরণে সহায়তার ক্ষেত্র পর্যালোচনায় তিন সদস্যের কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিন দিনের এ সফরে যাচ্ছেন তিনি।
পুলিশ বাহিনীর বিদ্রোহের মুখে গত ৭ ফেব্র“য়ারি পদত্যাগ করেন মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদ। তার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মেদ ওয়াহিদ হুসেইন মানিককে তার জায়গায় বসানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, দীপু মনির সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন কমনওয়েলথ মিনিস্টেরিয়াল অ্যাকশন গ্র“পের (সিএমএজি) অন্য দ্ইু সদস্য।
মালদ্বীপের সা¤প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য করণীয় নির্ধারণে গত ১২ ফেব্র“য়ারি দ্বীপ রাষ্ট্রটিতে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় কমনওয়েলথ মিনিস্ট্রেরিয়াল অ্যাকশন গ্র“প।
কোনো দেশে রাজনৈতিক মূল্যবোধের গুরুতর লঙ্ঘন ঘটলে তা মোকাবেলা করার জন্য ১৯৯৫ সালে কমনওয়েলথভুক্ত নয়টি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের এ গ্র“প প্রতিষ্ঠিত হয়।
২০১১ সালে দুই বছরের জন্য এ গ্র“পের সদস্য পুনর্নির্বাচিত হয় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/০০০৮ ঘ.
bdnews24