২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভুলতা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিবন্ধন করতে রূপগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে ৫/৬ জনের একদল ছিনতাইকারী জমি ক্রেতা হাফেজ নজরুল ইসলামকে আটক করে। পরে তাকে হাতকড়া পড়িয়ে গাড়িতে তুলে নেয় এবং তাকে মারধর করে সঙ্গে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি জানান, নজরুল ইসলাম জানিয়েছেন, এরপর ছিনতাইকারীরা তাকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় ফেলে রেখে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮২৮ ঘ.