২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গাড়ির ধাক্কায় ২ ব্যক্তি নিহত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মূলিবাড়িতে গাড়ির ধাক্কায় দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মূলিবাড়িতে গাড়ির ধাক্কায় দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া মহল্লার মাখন খানের ছেলে আশরাফ আলী (৪৫) ও নওগাঁ সদরের রজাতপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে মাহবুব হোসেন (২৪)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানান, মটরসাইকেল আরোহীরা নওগাঁ থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। মূলিবাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি মটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। লাশ ও মটর সাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি মেহেদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২৫৯ ঘ.