ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণের অভিযোগে গাজীপুর জেলার কোনাবাড়িতে যমুনা গ্র“পের মালিকানাধীন একটি পোশাক কারখানাকে ৫৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার মেসার্স যমুনা ডেনিমস লিমিটেডকে এ জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার কারখানা পরিদর্শনে গিয়ে দেখা যায় কারখানাটি বর্জ পরিশোধন যন্ত্র (ইটিপি) বন্ধ রেখে অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য ড্রেন দিয়ে নির্গমন করে তুরাগ নদী দূষণ করছে।
এসময় একটি বাইপাস লাইনেরও সন্ধান পাওয়া যায়।
কারখানাটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১০ সালে এটি পরিবেশ ছাড়পত্র পায় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়পত্রের মেয়াদ ১০ মাস আগে উত্তীর্ণ হয়েছে।
কারখানার তরল বর্জ্যের নমুনা বিশ্লেষণ করে ০.৬৭ মিলিগ্রাম/লিটার দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায়। যা পরিবেশের জন্য মারাতœক ক্ষতিকর।
এছাড়া কারখানা থেকে রাসায়নিক দ্রব্য মিশ্রিত দেড় লক্ষাধিক ঘনমিটার তরল বর্জ্য তুরাগ নদীতে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। এ বর্জ্য জলজ প্রাণী, জীববৈচিত্র্য এবং নদীর পানির জন্য ক্ষতিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বুধবার কারখানার ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ অধিদপ্তরে ডেকে ইটিপি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে ইটিপি পরিচালনায় ত্র“টি ও দূষণের ঘটনা ধরা পড়লে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও কর্তৃপক্ষকে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/আরএ/১৮০৫ ঘ.
bdnews24