২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুরের সদর উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন অপর আরোহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের সদর উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন অপর আরোহী। পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম জানান, গাজীপুর সদর উপজেলার পূবাইলের মাঝুখান এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পূবাইলের কামারগাঁও এলাকার বাসিন্দা মো. নিরু মিয়ার ছেলে মো. সোহেল (২০) ও একই এলাকার আ. করিমের ছেলে মো. আলমগীর (২৭)। গুরুতর আহত সুজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই মো. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বন্ধু সোহেল, আলমগীর ও সুজন মটরসাইকেলে করে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। পথে মাঝুখান বাজারের পাশে বিপরীতগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫৪৯ ঘ.